ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল. বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২২,  4:41 PM

news image

মধ্যরাতে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শনিবার (৩১ ডিসেম্বর) মধ্যরাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ হওয়াতে মাঝ নদীতে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, মধ্যরাত ১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দিক নির্ণয় করতে না পারায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম