ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২২,  5:03 PM

news image

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ওই রুটে আবারও ফেরি যোগাযোগ শুরু হয়। এর আগে সোমবার ভোর ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কমপক্ষে ৩টি ফেরি।ঘাট কর্তৃপক্ষ জানায়,  রাত থেকে নদীপথে কুয়াশা বাড়তে থাকে। তবে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। এতে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এছাড়া কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে কোনো ফেরি ছাড়েনি। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে এ রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম