ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

পাটুরিয়ায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২২,  4:24 PM

news image

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। এ সময় দূরপাল্লার বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। রোববার (১ মে) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। আটকে-পড়া যানবাহনের যাত্রীরা মধ্যরাত থেকে দুর্ভোগের শিকার হন। তবে ঢাকা-আরিচা মহাসড়কের কোথায়ও যানজট নেই বলে জানিয়েছেন যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা(বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ২১টি ফেরি সচল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। গত তিনদিন ধরে গড়ে ১২ হাজার গাড়ি পার করা হচ্ছে। তিনি আরও বলেন, কোথায় কোন বিশৃঙ্খলা নেই। সিরিয়ালে সবাই ফেরিতে উঠতে পারছে। তবে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তি থাকায় ঘাটে কিছু সময় অপেক্ষমাণ থাকতে হচ্ছে। মানিকগঞ্জের পুলিশ সুপার আজাদ হোসেন খান বলেন, সড়ক-মহাসড়ক এবং ফেরিঘাটের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ, আনসার, র‌্যাব সদস্যরা। জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, বাসের অতিরিক্ত ভাড়া, লঞ্চে অতিরিক্ত যাত্রী-বহন ঠেকাতে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম