ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে: অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২২,  10:12 PM

news image

বিদেশে পাচার হওয়া টাকা বৈধ উপায়ে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে এবং পাচারকারীদের সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে ট্যাক্স দিয়ে পাচার হওয়া টাকা বৈধ পথে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, আমাদের এখান থেকে যারা টাকা নিয়ে গেছে, তারা এ সুযোগটি কাজে লাগাবে। তাদের জন্য এটি অত্যন্ত ভালো একটি সুযোগ।

এ ধরনের সুযোগ বিভিন্ন দেশ দিয়ে থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া এমন একটি এমনেস্টি (সাধারণ ক্ষমা) ঘোষণা করেছিল, এরপর তাদের দেশে বিপুল পরিমাণ টাকা ফেরত এসেছিল।মূলত, যেসব টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে, সেগুলো ফেরত আনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে যেসব কালো টাকা বিদেশে থেকে গেছে, আমরা বাজেটের আগে এই টাকাগুলো ফেরত আনার চেষ্টা করছি। ডলার সংকটের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অবশ্যই ডলার সংকটের জন্য। এ ধরনের সংকট আমরা আগেও মোকাবিলা করেছি। তবে আমাদের ফরেন রিজার্ভ ভালো আছে। এখনও ফরেন রিজার্ভে আমরা আশেপাশের দেশের তুলনায় ভালো অবস্থানে আছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম