ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তান শিবিরে হাসান মাহমুদের জোড়া আঘাত

#

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  5:28 PM

news image

ফিফটি তুলে নেওয়া বাবর আজমকে ১৩তম ওভারের তৃতীয় বলে ফেরান হাসান মাহমুদ। মোসাদ্দেকের কাছে ক্যাচ হয়ে ফেরার আগে ৯ চারে ৪০ বলে ৫৫ রান করেন বাবর। বাবরের পর পাকিস্তানি ব্যাটার হায়দার আলিকেও তুলে নেন পেসার হাসান। দুই উইকেট হারিয়ে খানিকটা ধুঁকছে পাকিস্তান। এর আগে ব্যক্তিগত ৩৩ রানের মাথায় নতুন জীবন পেলেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সীমানা দড়ির কাছে তার ক্যাচ ছেড়ে দেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার সোহাম্মদ সাইফউদ্দিন। ১১তম ওভারের চতুর্থ বলটি রিজওয়ানের পায়ের বাইরে ফুল লেংথে করেছিলেন শরীফুল। রিজওয়ান কবজির মোচড়ে খেললেও বলটা উঠে গিয়েছিল। সোজা গিয়ে জমা পড়ে শর্ট ফাইন লেগে দাঁড়ানো সাইফউদ্দিনের হাতে। না জমা পড়েনি! মোয়ার মতো ক্যাচটা ফেলে দিলেন সাইফউদ্দিন! ম্যাচের এমন পরিস্থিতিতে এত সহজ ক্যাচ ছাড়ার মাশুল দিতে হতে পারে বাংলাদেশকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম