ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে করোনার হানা, খেলা স্থগিত

#

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২১,  12:47 AM

news image

করোনার হানায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে শঙ্কা জেগেছিল। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে স্থগিত হয়ে গেল দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গতকাল বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছে। নতুন সূচিতে আগামী বছরের জুনে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তান সফরের শুরুতেই দুঃসংবাদ পায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পাকিস্তান সফরের শুরুতে তাদের তিন ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন। এরপর সিরিজ চলাকালীন আসে আরও বড় দুঃসংবাদ। পাকিস্তান সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের আরও পাঁচ জন কোভিড-১৯ পজিটিভ হন। ওয়েস্ট ইন্ডিজের মোট নয়জন করোনায় আক্রান্ত হন। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, দ্বিতীয় দফায় আক্রান্তদের মধ্যে আছেন শাই হোপ, আকিল হোসেন এবং জাস্টিন গ্রিভস। আক্রান্ত হয়েছেন দুজন সাপোর্ট স্টাফ। একজন হলেন সহকারী কোচ রডি ইস্টউইক এবং দলীয় ফিজিও আকশাই মানসিং। এর আগে পাকিস্তানের করাচি পৌঁছে পিসিআর টেস্টে দলের চার জন করোনা পজিটিভ হন। এর মধ্যে তিন জন ক্রিকেটার এবং এক জন সাপোর্ট স্টাফ। প্রথমে আক্রান্তেরা হলেন—অলরাউন্ডার রোস্টন চেইস, কাইল মেয়ার্স এবং পেসার শেলডন কটরেল। ছয় ক্রিকেটার এবং তিন জন সাপোর্ট স্টাফ কোভিড পজিটিভ হয়েছেন। আক্রান্ত সবাইকেই ১০ দিন আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনায় একে একে আক্রান্ত হওয়ার কারণে টি-টোয়েন্টি সিরিজের একাদশ সাজাতেও বিপদে পড়তে হয় ক্যারিবীয়দের। শেষ পর্যন্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে সফরকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম