ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তান-আফগানিস্তান মুখোমুখি আজ

#

স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  4:16 PM

news image

এশিয়া কাপের প্রথম রাউন্ডে ভারতের বিরুদ্ধে হারলেও সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। বাবর আজমের দল দারুণ উজ্জীবিত। আর এই আত্মবিশ্বাসের পাকিস্তানের সামনে আজ আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে বিপাকে পড়েছে আফগানরা। এই ম্যাচটি তাদের জন্য ‘ডু অর ডাই’। জিততেই হবে। ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছেও। জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। বাবররা এ ম্যাচ জিতেই নিশ্চিত করতে চাচ্ছেন। পাকিস্তানের ভয় আফগান স্পিন-ত্রয়ী। এবারের এশিয়া কাপে স্পিনাররাই দেখাচ্ছেন দাপট। রশিদ খান, মুজিব-উর-রেহমান ও মোহাম্মদ নবী দারুণ ফর্মে রয়েছেন। ছন্দে রয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরাও।

তবে এবারের আসরে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে ‘টস’। যে দলই পরে ব্যাটিং করছে তারাই জয় পাচ্ছে। তাই আজ টসের দিকে তাকিয়ে থাকবে দুই দলই। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় পেলেও সুপার-ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে হেরে অনেকটা ব্যাকফুটে চলে গেছেন আফগানরা। তাই পাকিস্তানের বিরুদ্ধে এ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামছেন নবীরা। পাকিস্তানের পুরো দলই সুপার ফর্মে। ব্যাট হাতে প্রতি ম্যাচেই ক্যারিশমা দেখাচ্ছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিন ম্যাচে ৯৬ গড়ে ১৯২ রান করেছেন। টি-২০ ক্রিকেটে যা রীতিমতো ঈর্ষণীয়। মিডল অর্ডার লোয়ার অর্ডার ব্যাটাররাও দারুণ মারমুখী। তবে পাকিস্তানের প্রধান ভরসা হচ্ছে তাদের অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে জয়ের বড় ভূমিকা ছিল তার সিদ্ধান্তগুলো। অন্যদিকে আফগানিস্তানও অভিজ্ঞ দল। বেশ ভারসাম্যপূর্ণ। কেবল বোলিং সাইট নয়, তাদের ব্যাটিং লাইনআপও দুর্দান্ত। বেশ কয়েকজন হার্ডহিটার রয়েছে দলে। যে কেউ বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই এই ম্যাচে কাউকে এগিয়ে কিংবা পিছিয়ে রাখার উপায় নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম