ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৬,  7:53 PM

news image

পাকিস্তানের করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) রাতে এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (১৮ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ ঘণ্টার বেশি সময় পরও শপিং মলের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এরইমধ্যে ভবনের কয়েকটি অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে ৬ জনের মরদেহ রয়েছে। আগুনের তীব্রতার কারণে শপিং মলের ভবনটির কাঠামো ভেঙে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই শপিংমলে এক হাজারের বেশি দোকান রয়েছে। কাপড়, ক্রোকারিজ, সুগন্ধি, প্রসাধনী, ইলেকট্রনিক্স এবং খেলনাসহ বিভিন্ন ধরণের জিনিসপত্র বেচাকেনা হয় সেখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা আরও বেড়েছে বলে অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার কাজে অংশ নেয়া কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়েছে। গার্ডেন এলাকার উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা মহসিন রাজা প্রাথমিকভাবে জানান, একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত ও উদ্ধার কাজে অংশ নিতে সিন্ধ রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, রেঞ্জার্স সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম