ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে, ২০২৪,  8:34 PM

news image

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে ২৭ জন নিহত হয়েছেন। এতে চালকসহ আরও ২৫ জনের বেশি আহত হয়েছেন। তুরবাত শহর থেকে কোয়েটার দিকে যাওয়ার সময় বেলুচিস্তান প্রদেশের বাসিমা শহরে বুধবার ভোরের দিকে বাসটি দুর্ঘটনার শিকার হয়। হাসপাতাল ও সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা ইসমাইল মেনগাল বলেন, ‘চালক একটি পাহাড়ি এলাকায় মোড় দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা এখনও ঘটনার কারণ অনুসন্ধান করছি। এটা হতে পারে যে চালক ঘুমিয়ে পড়েছিলেন বা দ্রুত গতিতে ছিলেন। যার কারণে দুর্ঘটনা ঘটেছে।’ সিভিল হসপিটাল বাসিমার প্রধান চিকিৎসক নূর উল্লাহ এএফপি’কে বলেন, সেখানে তিন নারী ও দুই শিশুসহ ২৭ জনের লাশ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মর্মান্তিক দুর্ঘটনার জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম