ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পাকিস্তানে থানায় হামলা, ১০ পুলিশ সদস্য নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  5:36 PM

news image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি থানায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৬ সদস্য আহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে জিও নিউজ। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর ৩টার দিকে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে তহসিল দারাবনে থানা লক্ষ্য করে হামলা চালায়। এতে ১৬ পুলিশ সদস্য হতাহত হয়েছেন। আহত ৬ জনকে ডিএইচকিউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, সন্ত্রাসীরা চারদিক থেকে গ্রেনেড ও ভারী গুলি নিয়ে থানায় হামলা চালায়। পুলিশও পাল্টা জবাব দেয় কিন্তু সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পুলিশ আরও জানিয়েছে, তারা এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য একটি তল্লাশি অভিযান শুরু করেছে। অভিযানে আরও বাহিনী যোগ দিবে। পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম