ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

পাকিস্তানে তুষারপাতে গাড়িতে আটকা পড়ে অন্তত ২১ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২২,  4:40 PM

news image

পাকিস্তানের উত্তরাঞ্চলে ব্যাপক তুষারপাতে গাড়িতে আটকা পড়ে অন্তত ২১ জন মারা গেছেন। তুষারপাতে হাজার খানেক গাড়ি আটকা পড়ে। এদের অধিকাংশ পর্যটক। তারা পাহাড়ের ওপরে মুররি শহরে তুষার পড়ার দৃশ্য দেখতে রওনা হয়েছিলেন। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে। যদিও ব্যাপক তুষারপাতের কারণে শনিবার এলাকাটিকে বিপদজনক ঘোষণা করে স্থানীয় প্রশাসন। নিহতদের মধ্যে অন্তত ১০ শিশু রয়েছে।

বরফের কবলে পড়ে গাড়িতে আটকা পড়ে এ ঘটনায় একজন পুলিশ সদস্য তার স্ত্রী ও ছয় সন্তানসহ মারা গেছেন। এ ছাড়া অপর একটি পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বরফে ঢাকা রাস্তা পরিষ্কারে পাকিস্তানের সেনাবাহিনী কাজ শুরু করতে যাচ্ছে বলে জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেইখ রাশিদ বলেছেন, ব্যাপক সংখ্যক লোক হঠাৎ করে সেখানে ভ্রমণে যাওয়ায় সংকট দেখা দেয়। গত কয়েক দিনে পাকিস্তানিদের সামাজিক যোগাযোগমাধ্যমে বরফ পড়ার দৃশ্যের ছবি ও ভিডিওর বন্যা বয়ে যায়। ইসলামাবাদের উত্তরাঞ্চলের পার্বত্য শহর মুররিতে এবার তুষারপাতের খবর জানাজানি হওয়ার পর কয়েকদিনে এক লাখের বেশি ব্যক্তিগত গাড়ি সেখানে যায়। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, পর্যটকের ভিড় এত বেশি ছিল যে পথেই থেমে থাকতে হচ্ছিল তাদের। ব্যাপক তুষারপাতের কারণে শনিবার এলাকাটিকে বিপদজনক ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম