ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তানে জানাজায় যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘন কুয়াশায় যাত্রীবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সরগোধা জেলার কোট মোমিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ট্রাকে মোট ২৩ জন যাত্রী ছিলেন। যাত্রীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, একটি ট্রাকে করে ২৩ জন যাত্রী জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। শনিবার ভোরের দিকে কোট মোমিনের ঘালাপুর বাংলা খালের পাশ দিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। কর্মকর্তারা জানান, নিহত ও আহতদের বেশিরভাগই একই এলাকার বাসিন্দা ছিলেন। উল্লেখ্য, পুরো পাঞ্জাব প্রদেশ এখন ঘন কুয়াশায় ছেয়ে আছে। চলতি সপ্তাহের শুরুতে কুয়াশার কারণে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানেও একই ধরণের দুর্ঘটনা ঘটে। সেখানে ইন্দাস মহাসড়কের তাউন্সা শরিফ সীমান্তবর্তী বাস্তি দাওয়ানা এলাকায় চিনিবাহী একটি ট্রেইলার ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হন।  সূত্র: জিও নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম