ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তানে ইরানি প্রতিনিধিদলের বিমানে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২৬,  5:32 PM

news image

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ‍ইরানি কর্মকর্তারা ইসলামাবাদে পৌঁছেছেন। তাদের বিমানের ভেতরের ছবিতে দেখা গেছে, আসনগুলোতে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি ও তাদের জিনিসপত্র রাখা হয়েছে। ‘মিনাব ১৬৮’ নামের এ বিমানটি মূলত ওই হামলায় নিহত ১৬৮ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাজানো হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল শিশু। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরের ওই স্কুলে মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত ১৬৮ শিশু নিহত হয়। উল্লেখ্য, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আলোচনায় যোগ দিতে উড়াল দিয়েছেন। তবে তারা রিপোর্ট লেখা পর্যন্ত ইসলামাবাদে পৌঁছাননি। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম