ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৫,  5:09 PM

news image

পাকিস্তানের সেনাবাহিনীর টানা দুদিনের হামলায় আফগানিস্তানের কমপক্ষে ২৩ জন তালেবান সেনা নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউজ এর এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে এ গোলাগুলি ঘটে। একটি বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, শুক্রবার মধ্যরাতে আফগান তালেবান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় পাকিস্তানের সীমান্তরক্ষীদের ওপর। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রায় ৪৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনারা পরে রকেট লঞ্চার, কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করে। এতে আফগান তালেবানদের কমপক্ষে তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সূত্রের দাবি, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে নির্ভূল ও লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রথম দফার গোলাগুলির পর আফগান তালেবান যোদ্ধারা জনবহুল এলাকায় সরে গিয়ে সেখান থেকে পুনরায় গুলি ছোড়ে বলে পাকিস্তানি সূত্রের দাবি। এর পর ওই এলাকাতেও পাকিস্তান পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়। এ সংঘর্ষে বেসামরিক হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আফগান তালেবানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম