ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:31 PM

news image

টানা দুই ম্যাচ হেরে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। প্রথমে ভারত এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে টাইগাররা। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। আর এই ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে একটি পরিবর্তন। গেল দুই ম্যাচে ব্যাট হাতে রান পাননি মুশফিকুর রহিম। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন তিনি। ফলে তার জায়গায় ওপেনার সৌম্য সরকারকে আবার ফিরিয়ে আনা হতে পারে একাদশে। সেক্ষেত্রে আজ আবার ওয়ানডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। মিরাজকে দেখা যেতে পারে চার নাম্বারে। মাহমুদুল্লাহ রিয়াদ নামতে পারেন তার আইসিসি ইভেন্টের শেষ ম্যাচটা খেলতে। তিন পেসার হিসেবে যথারীতি থাকতে পারেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম