ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২২,  4:38 PM

news image

জিতলেই সেমিফাইনাল এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আর অ্যাডিলেইড ওভালে এদিন টসে জিতেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। টসে জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। এই ম্যাচে জয়ের লক্ষ্যে দলে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাজে পারফরম্যান্সের জন্য দল থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম। এদিকে দল থেকে বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদও। তাদের বদলে দলে এসেছেন যথাক্রমে সৌম্য সরকার, নাসুম হোসেন এবং ইবাদত হোসেন। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে বাবর আজম বাহিনী।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, মোহাম্মদ ওয়াশিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম