ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, চলছে আলোচনা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৬,  4:46 PM

news image

ফিফা বিশ্বকাপে খেলা থেকে অনেক দূরে আছে পাকিস্তান। র‍্যাঙ্কিংয়েও তাদের অবস্থান নাজুক। তবে এই দলটিই পেয়ে যেতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ খেলার সুযোগ। এরই মধ্যে শুরু হয়েছে এই বিষয়ক আলোচনা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। একই সঙ্গে ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার পথ খুঁজছে দুই দেশের ফুটবল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পিএফএফ ও এএফএর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। সেখানে সম্ভাব্য প্রীতি ম্যাচের পাশাপাশি পাকিস্তানের ফুটবল কাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তার বিষয়টিও উঠে আসে। আলোচনায় কোচিং উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মসূচি ও নির্দিষ্ট পরিকল্পনার আওতায় আর্জেন্টিনার কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। প্রস্তাবিত প্রীতি ম্যাচটি বাস্তবায়িত হলে তা ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের পর আয়োজন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে দুই পক্ষ লজিস্টিক ও কারিগরি বিষয়গুলো আরও যাচাই-বাছাই করবে। পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানির নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি বাড়াতে সক্রিয় পাকিস্তান। শক্তিশালী ফুটবল দেশের বিপক্ষে এমন একটি ম্যাচকে নিজেদের মানোন্নয়নের বড় সুযোগ হিসেবে দেখছে তারা। আর্জেন্টিনায় পাকিস্তান দূতাবাস জানিয়েছে, ‘এএফএ পাকিস্তান’ উদ্যোগ চালুর পর দুই ফেডারেশনের মধ্যে ফলপ্রসূ বৈঠক আয়োজন করা হয়েছে। দীর্ঘমেয়াদি ও কাঠামোবদ্ধ অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে উভয়পক্ষ। রাষ্ট্রদূত হাসান আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পিএফএফ প্রতিনিধিদলের পাশাপাশি এএফএর বিপণন পরিচালক ফ্রান্সিসকো লেম্মিও উপস্থিত ছিলেন। পাকিস্তানের ফুটবল অঙ্গনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা গড়ে তোলাই ছিল আলোচনার মূল লক্ষ্য। তবে কর্মকর্তারা স্পষ্ট করেছেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ বা উন্নয়ন কর্মসূচি- কোনোটিই এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম