ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবে তাে লিটন দাস

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২২,  4:05 PM

news image

পাকিস্তানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ের আগেই বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ। দলের সেরা ব্যাটসম্যান লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শনিবার (৫ নভেম্বর) ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে তিনি পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি না। ভারতের বিপক্ষে এক অসাধারণ ইনিংস খেলেছিলেন লিটন।

ওপেনিংয়ে নেমে চার-ছক্কার মারে ২৭ বলে করেছিলেন ৬০ রান। তবে শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। তার বিদায়ের পরই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের। লিটনের হ্যামস্ট্রিং ইনজুরি নতুন কিছু নয়। কিছুদিন আগেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের এই ওপেনার। এরপর তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এবারের ইনজুরির কারণে বাংলাদেশ শিবিরে চিন্তার ভাঁজ পড়তেই পারে। কারণ, পাকিস্তানের বিপক্ষে তাকে না পাওয়া গেলে সেমিফাইনালে যাওয়ার কাজটা আরও কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম