ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২০ মে, ২০২৬,  5:35 PM

news image

মিরপুর টেস্ট জয়ের পর সিলেটেও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল টাইগাররা। এতে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে সিরিজে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়ল বাংলাদেশ। সিলেট টেস্টের পঞ্চম দিনের শুরুতে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ রান, আর বাংলাদেশের দরকার ছিল তিনটি উইকেট। আগের দিন ৭ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাট করছিল সফরকারীরা। দিনের শুরুতে অষ্টম উইকেটে রিজওয়ান ও সাজিদ খানের মধ্যে গড়ে ওঠা ৫০ রানের বেশি জুটি পাকিস্তানকে ম্যাচে ফেরার আশা জাগায়। তবে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর একে একে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৭৮ রানের ব্যবধানে হার মানে পাকিস্তান। চতুর্থ দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল ৭ উইকেটে ৩১৭ রান। শুরুতেই রিজওয়ানের একটি ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা, যা কিছুটা চাপ তৈরি করে। তবে পরে তাইজুলের ধারাবাহিক বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের স্পিনে ভেঙে যায় গুরুত্বপূর্ণ জুটি, এবং তিনি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচ বাংলাদেশের দিকে নিয়ে আসেন। শেষ পর্যন্ত তার নিয়ন্ত্রিত বোলিংয়েই জয় নিশ্চিত হয় টাইগারদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম