ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাকিস্তানকে বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সুখবর পেল টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৪,  9:17 PM

news image

ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচেই হারের তিতো স্বাদ পেয়েছিল টাইগাররা। তবে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে আবারও ছন্দে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই প্রথম ম্যাচে জয়ের পরই সুখবর পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৪৮ রান করেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে টাইগাররা ৫৬৫ রানে অলআউট হলে, ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ১৪৬ রানে অলআউট হয় বাবর-রিজওয়ানরা। এতে ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশে। জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন ছয়ে। পাকিস্তান সিরিজের আগে একেবারেই তলানির দিকে ছিল বাংলাদেশ। আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের হারে আটে নেমে গেছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে শীর্ষ দুইয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। এ ছাড়া তিন ও চারে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের সমান ৫ ম্যাচে দুই জয় নিয়েও হেড টু হেডে এগিয়ে থাকায় শান্তদের একধাপ ওপরে আছে শ্রীলঙ্কা। শীর্ষে থাকা দুই দলই ২০২৫ সালে মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে জয় তুলতে পারলে শ্রীলঙ্কাকে টপকে যাবে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের রেকর্ড গড়বে টাইগাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম