ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পাইকগাছায় মাছ ব্যবসায়ীকে কু‌পিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মার্চ, ২০২২,  5:02 PM

news image

খুলনার পাইকগাছায় সুখেন্দ্র নাথ সরদার (৪০) নামে এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৭ মার্চ) রাত ৯টার দিকে পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গার চকে এ ঘটনা ঘটেছে। নিহত সুখেন্দ্র মৃত গোষ্ট বিহারী সরদারের ছেলে। এলাকাবাসী জানান, সুখেন্দ্র খড়িয়া ভড়েঙ্গার চক এলাকায় নিজের মাছের ঘেরে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুক ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে ঘেরের পানিতে ফেলে দেয়। পানিতে ভারি কিছু ফেলার শব্দ ও কোপানোর সময় সুখেন্দ্রর গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে আসে। তাকে পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সুখেন্দ্র মাছ ব্যবসায়ী ছিলেন। তার মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে একই দিন রাত পৌনে ৮টার দিকে খুলনা মহানগরীর রায়ের মহলে রাজা শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম