ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পাইকগাছায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মে, ২০২৩,  5:45 PM

news image

খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিব নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি উপজেলার হাবিব নগর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে প্রায় ১২ জন আহত হয়েছেন। পাইকগাছা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, যাত্রীবাহী ভ্যানটি বাঁচাতে গাড়িটি পুকুরে পড়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম