ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা, শাস্তি পেলেন অধিনায়ক

#

স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৬,  5:25 PM

news image

এই মৌসুমে আজিঙ্কা রাহানের দুঃসময় কাটছে না। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দুর্দশা চলছে, প্রথমবার কোনো মৌসুমে প্রথম পাঁচ ম্যাচই জয়হীন তারা। এবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গতকালকের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পেয়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। ম্যাচ চলাকালে স্লো ওভার রেটের অপরাধে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড রাহানেকে জরিমানা করেছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা (ন্যূনতম স্লো ওভার রেট অপরাধ সংক্রান্ত) অনুযায়ী চলতি মৌসুমে দলটি এই অপরাধ প্রথমবার করায় রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এর আগে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার দুই ম্যাচে মোট ৩৬ লাখ টাকা জরিমানা দিয়েছেন এবং গুজরাট টাইটান্স অধিনায়ক শুবমান গিল, চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড় ও মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াকে ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। এই আসরে পঞ্চম অধিনায়ক হিসেবে একই শাস্তি পেলেন রাহানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম