ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২২,  6:33 PM

news image

সারা দেশের পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে ভোট আজ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। গতকাল বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোটের সরঞ্জাম। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় এসব উপকরণ।  পাঁচটি পৌরসভা হলো, রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া। ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম