ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পস্তুতি ম্যাচে ৩০ রান তুলতে নেই ৫ উইকেট

#

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  10:21 PM

news image

নাজমুল হাসান শান্তর বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিয়ে কম কথা হয়নি। টানা ব্যর্থতার জেরে সাব্বির, সাইফউদ্দিনরা শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ পড়লেও টিকে যান শান্ত। অন্যদিকে শেষ মুহূর্তে দলে নেয়া হয়েছে সৌম্য সরকারকে। তবে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আবারও ব্যাট হাতে ব্যর্থ হলেন টাইগার এ দুই ব্যাটাররা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বল হাতে বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। শেষের কয়েকটা ওভার বাদে নিজেদের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। আফগানরা ৭ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৬০ রান। তাদের এই টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল বাংলাদেশেরও। নাজমুল হাসান শান্ত আর মেহেদী মিরাজ মিলে প্রথম দুই ওভারে টিম টাইগার্স তোলে ১৮ রান। তবে তারপরই যেন মড়ক লাগে। তৃৃতীয় ওভারেই ফজলহক ফারুকীর বলে কাটা পড়েন শান্ত। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে এই ওপেনার করেন ৯ বলে ১২ রান।শান্তর পর ব্যাট করতে নেমেছিলেন সৌম্য। তিনি নামলেন আর উঠলেন। মুজিবের করা বল এগিয়ে এসে মারতে গিয়েছিলেন। উল্টো স্ট্যাম্পিং হয়ে ফিরলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮ রান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম