ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

পশ্চিমারা রাশিয়াকে ভাঙার পরিকল্পনা করেছে: পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  4:50 PM

news image

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ন্যাটো সদস্য দেশগুলো পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে ভেঙে ফেলার পরিকল্পনা করেছে। রবিবার প্রচারিত রসিয়া-১ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন পুতিন। এ সময় প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘তারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে। এটা সত্যিই অংশগ্রহণ। এর মানে হল, তারা কিয়েভ সরকারের অপরাধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে।’ তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর ‘একক লক্ষ্য ছিল-সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর প্রধান অংশ-রাশিয়ান ফেডারেশনকে ভেঙে ফেলা।’ রাশিয়াকে ভেঙে ফেলতে পারলেই পশ্চিমারা রুশদের গ্রহণ করবে উল্লেখ করে পুতিন বলেন, ‘তাহলেই হয়তো তারা আমাদেরকে তথাকথিত সভ্য মানুষের পরিবারে গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র আলাদাভাবে, প্রতিটি অংশ আলাদাভাবে।’ সাক্ষাৎকারে, পুতিন একটি বহুমুখী বিশ্বের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন, এটি ঘটবে সে ব্যাপারে তার ‘কোনও সন্দেহ নেই।’ সূত্র: সিএনবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম