ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পলিথিন ব্যাগের বিরুদ্ধে ডিসেম্বরে মার্কেটে অভিযান

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৪,  10:52 PM

news image

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে এক মাস সময় দিয়ে আগামী ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান পরিচালনা করা হবে। পহেলা নভেম্বর থেকে সুপার শপে অভিযান চলবে বলেও জানান উপদেষ্টা।  রোববার (২০ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদফতরে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, জাতি হিসেবে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে পলিথিন ব্যাগ ধরে রাখা হবে নাকি বাদ দেব। উৎপাদনকারীর জন্য যেমন এটি নিষিদ্ধ, ব্যবহারকারীর জন্যও নিষিদ্ধ, তাই ব্যবহার করাও বন্ধ করতে হবে। রিজওয়ানা হাসান বলেন, পলিথিন কারখানার অনুমোদন নেই, আর এসব কারখানায় শুধু পলিথিন শপিং ব্যাগই তৈরি করা হয়, তা ঠিক নয়। সুতরাং এর সঙ্গে সংশ্লিষ্টদের রুটি-রুজি চলে যাবে তা ঠিক নয়। এটা শুধু অজুহাত হিসেবে সামনে আনা হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্লাস্টিকমুক্তকারীদের পুরস্কৃত করা হবে বলেও জানা পরিবেশ উপদেষ্টা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম