ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পলাশবাড়ীতে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২২,  4:40 PM

news image

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় ওই এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে তিন যাত্রী নিহত হন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম