ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

পর্তুগালে বেতন বৃদ্ধির দাবিতে সড়কে শিক্ষকরা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৩,  4:31 PM

news image

বিগত কয়েক বছরের মধ্যে এটাই পর্তুগালে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা বেতন বৃদ্ধি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে পর্তুগালে গত শনিবার হাজার হাজার শিক্ষক এবং স্কুলের কর্মকর্তা–কর্মচারী দেশটির রাজধানী লিসবনের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছেন। গত ডিসেম্বর মাস থেকে শিক্ষকেরা ধারাবাহিকভাবে এ বিক্ষোভ চালিয়ে আসছেন। বিক্ষোভে পর্তুগালের শিক্ষামন্ত্রী জোয়াও কস্তার পদত্যাগের ডাক দেওয়া হয়। বিক্ষোভের আয়োজক পর্তুগালের শিক্ষাসংশ্লিষ্ট পেশাজীবীদের সংগঠন ইউনিয়ন অব অল এডুকেশন প্রফেশনালস (এসটিওপি)। পুলিশ জানায়, প্রায় ২০ হাজার শিক্ষক ও স্কুলের কর্মকর্তা-কর্মচারী শনিবারের বিক্ষোভে অংশ নেন। বিগত কয়েক বছরের মধ্যে এটাই পর্তুগালে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা। পর্তুগালে শিক্ষকরা সর্বনিম্ন প্রায় ১ হাজার ১০০ ইউরো বেতন পেয়ে থাকেন। এমনকি সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের বেতনও প্রতি মাসে দুই হাজার ইউরোর কম। সূত্র: ভয়েস অব আমেরিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম