ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

পর্তুগালে ইসমাইলি ইসলামি সেন্টারের কাছে ২ নারী নিহত

#

২৯ মার্চ, ২০২৩,  4:37 PM

news image

পর্তুগালের রাজধানী লিসবনের আভেনিদা লুইসিয়াদায় ইসমাইলি ইসলামি সেন্টারের কাছে ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছেন। বড় একটি ছুরি হাতে থাকা সন্দেহভাজন আক্রমণকারীর পায়ে গুলি করেছে পুলিশ। খবর: বিবিসি’র। মঙ্গলবারের সকাল ১১টার দিকে সংঘটিত এ হামলার উদ্দেশ্য কী তা জানা যায়নি। তবে গুলিবিদ্ধ আহত সন্দেহভাজন হামলাকারী পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি হয়েছেন।সন্দেহভাজন হামলাকারী সম্ভবত আফগান নাগরিক এবং নিহত দুই নারীর একজন তার ইংরেজি শিক্ষক এবং অপরজন সহপাঠী।পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা এ ঘটনায় দু:খপ্রকাশ করে জানান, সন্দেহভাজন হামলাকারীর উদ্দেশ্য বোঝা যায়নি। আফগান কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ওমেদ তায়েরি বলেন, হামলাকারী বছর খানেক আগে পর্তুগালে এসে পৌঁছান। ইসমাইলি সেন্টার তাকে সহযোগিতা করছিল। তিন সন্তানের এই বাবার স্ত্রী অর্থাৎ সন্তানদের মা গ্রিসে শরণার্থী শিবিরে মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম