ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পরীক্ষায় ফেল করে রাগে স্কুলে হামলা শিক্ষার্থীর, নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪,  5:11 PM

news image

চীনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) চীনের ইয়িংশি প্রদেশের একটি কারিগরি স্কুলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির ২১ বছরের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ওই ছাত্রের এ বছর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সে পরীক্ষায় ফেল করে। একারণে ক্ষিপ্ত হয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রসঙ্গত, চীনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত হলেও ছুরি নিয়ে সহিংস হামলার ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক মাসে দেশটিতে আরও কয়েকটি হামলার ঘটনা ঘটে। অক্টোবর মাসে শাংহাইতে একটি সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলা চালিয়ে এক ব্যক্তি তিনজনকে হত্যা করেন। তবে এক সঙ্গে ৮ জনের মৃত্যুর ঘটনা বিরল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম