ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশ যুবাদের

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২২,  4:52 PM

news image

পরাজয় দিয়ে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট বিশ্বকাপ ধরে রাখার মিশন। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৩১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে ২০ রান যোগ করেন হেরাব ও মামুন। তবে দলকে বেশি দূর টেনে নিতে পারেননি এই দুই ব্যাটার।

৯৭  রানে অলআউট হয় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন রিপন মন্ডল।   ৯৮ রানের লক্ষ্যটা ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ইংলিশদের উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাকব বেথেল করেছেন সর্বোচ্চ ৪৪ রান। আগামী বৃহস্পতিবার (২০শে জানুয়ারি) সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ কানাডা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম