ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৩,  9:45 PM

news image

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। শনিবার (১৫ এপ্রিল) নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। সবার সঙ্গে বসেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিউমার্কেট বন্ধের ঘোষণা বলবৎ থাকবে। এদিকে সম্প্রতি রাজধানীর বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না, তা খতিয়ে দেখতে এবং দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী সম্মিলিত চেষ্টা চালায়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার পর ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম