ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে বামনায় সেমিনার ও দোয়া অনুষ্ঠিত

#

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  8:42 PM

news image

মাসুদ রেজা ফয়সাল : বরগুনার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সাইদুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা, এবং দারসুল কুরআন ড. মোঃ আরিফ হোসেন, বিশিষ্ট ইসলামি শিক্ষাবিদ ও প্রভাষক, বামনা সরকারি ডিগ্রি কলেজ। সংক্ষিপ্ত আলোচনা করেন জাফর হাসান মাহমুদ, সভাপতি ইসলামি ছাত্র শিবির। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম ফুয়াদ, প্রভাষক ও ধর্মীয় আলোচক, বাংলাদেশ বেতার। অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম