ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পদ্মা সেতু হলো শেখ হাসিনার অসম সাহসের সোনালি ফসল: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২২,  10:52 PM

news image

পদ্মা সেতু বাঙালি জাতিকে অপমান করার প্রতিশোধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন না করা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। পদ্মা সেতু নিয়ে অনেকে ষড়যন্ত্র করেছে, এখনো করছে উল্লেখ করে কাদের বলেন, আজ বিশ্ব ব্যাংক স্বীকার করছে, পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা বড় ভুল করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আরেকটা বিষয় হচ্ছে বিশ্ব ব্যাংক আমাদের দুর্নীতি এবং চুরির দায়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল।

বিশ্ব ব্যাংক শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল ও ববিসহ গোটা বঙ্গবন্ধুর পরিবারকে অপমান করেছে, অপবাদ দিয়েছে। বাঙালি বীরত্ব এবং সম্মানকে ক্ষুন্ন করেছে। তাই আমি বলবো, পদ্মা সেতু শুধু আমাদের সামর্থ্য এবং সক্ষমতার সেতু নয়, এই সেতু আমাদের অপমানের প্রতিশোধ। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু হলো শেখ হাসিনার অসম সাহসের সোনালি ফসল। বঙ্গবন্ধু কন্যার সততা সাহসিকতার প্রতীক। পদ্মা সেতু বাঙালি জাতির অহংকার এবং গৌরবের প্রতীক। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দলের নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন,পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নাশকতা করার ষড়যন্ত্র হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো অন্তর্ঘাত করতে না পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম