ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পদ্মা সেতুর নিরাপত্তায় দুই পাড়ে চালু হচ্ছে দুটি থানা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  4:53 PM

news image

পদ্মা সেতুর নিরাপত্তা এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের আইনি সহায়তার জন্য দুই পাড়ে দুটি থানা চালু হচ্ছে। এই দুই থানা ২১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। জানা গেছে, প্রতিটি থানায় একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য থাকবেন। ২৫ জুন আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে সেতু দিয়ে দিনরাত ২৪ ঘণ্টা যানবাহন চলাচল করবে। এ বিষয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর হোসাইন বলেন, ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পদ্মা উত্তর থানার উদ্বোধনের পরই আমরা আমাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করব। সেতুর উদ্বোধনের পর সংশ্লিষ্ট থানা এলাকায় কোনো যাত্রী সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে তাকে আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম