ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পদ্মা সেতুর নাটবল্টু খোলা সেই বাইজীদের জামিন স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  5:53 PM

news image

পদ্মা সেতুর নাট খুলে টিকটক করা যুবক বাইজীদ তালহার জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশেষ চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম তার এ জামিন স্থগিত করেন। এর আগে গত বুধবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হন এক যুবক। পরে জানা যায়, তিনি বায়েজিদ তালহা নামে পরিচিত, তবে তার জাতীয় পরিচয়পত্রের নাম মো. বাইজীদ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। তার জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করে ঐ দিন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন চেম্বার আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম