ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে সাধারণ মানুষের ঢল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২২,  7:51 PM

news image

পদ্মা সেতু উদ্বোধনের পরই নিরাপত্তা বেস্টনি অতিক্রম করে সেতুতে সাধারণ মানুষে ঢল নেমেছে। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোল দিয়ে পদ্মা সেতু পার হয়ে মাদারীপুরের শিবচরে আয়োজিত জনসভায় যোগ দেন। এরপরই সাধারণ জনতা সেতু দেখার জন্য এর উপর উঠে পড়েন। যদিও পদ্মা সেতুর চারপাশে নিরাপত্তা জোরদার ছিল। কিন্তু উৎসুক জনতার ভীড়ে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। বেস্টনি অতিক্রম করে তারা পদ্মা সেতুকে একনজর দেখার জন্য এর ওপর উঠে পড়েন। পদ্মা সেতুতে উঠে অনেকে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। আবার অনেকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পায়ে হেঁটে সেতু পার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পদ্মসেতু উদ্বোধন উপলক্ষে সকাল ১০ টায় মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আয়োজিত সভায় ভাষণ প্রধান করেন। ভাষণে তিনি বাংলাদেশের জনগণের প্রতি স্যালুট জানান।  ভাষণ শেষে পদ্মা সেতু পারাপারের জন্য টোল প্লাজায় টোল পরিশোধ করে এর ফলক উন্মেচন করেন। ফলক উন্মেচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  এরপর তিনি সেখানে ফটোসেশন শেষে গাড়িবহর নিয়ে পাদ্মসেতু পার হন। সেতুর মাঝপথে নেমে বিমান বাহিনীর মনোমুগ্ধকর মহড়া দেখেন। সেখান থেকে জাজিরা প্রান্তে দ্বিতীয় নাম ফলক উন্মেচন করেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম