ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  9:21 PM

news image

পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুতে রেল ট্র্যাক স্থাপনের কাজ উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর জাজিরা প্রান্তে তিনি এ কাজের উদ্বোধন করেন। রেলমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর রেল সংযোগ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রকল্পের ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ।’এ ছাড়া কাজের ফিন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এই মূল্যায়ন কনসালটেন্ট গ্রুপের, তবে চায়না কনস্ট্রাকশন গ্রুপের মূল্যায়ন অনুযায়ী কাজের অগ্রগতি আরও অনেক বেশি।’ এর আগে রেলমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতুর রেল ট্র্যাক স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে তিনি কাজের অগ্রগতি পরিদর্শনে সেতুর মাওয়া প্রান্ত থেকে গাড়িবহর নিয়ে জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা হন। এ সময় পদ্মা সেতু প্রকল্পের রেল অংশের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম