ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, নেই যানজট

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  4:33 PM

news image

আজ ভোর ছয়টা থেকে পদ্মা সেতুতে চলতে দেওয়া হচ্ছে না কোনো মোটরসাইকেল। এমনকি কাউকে পায়ে হেঁটেও পার হতে দেয়া হচ্ছে না সেতু। শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে মোটরসাইকেল না চলায় বদলে গেছে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার চিত্র৷ কোনো জ্যাম নেই সেখানে। গতকাল রাতে সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করে এক নির্দেশনা দিয়েছে সেতু বিভাগ। জনসাধারণের জন্য খুলে দেয়ার প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় সেতুতে দুইজন মারা যাওয়ার পরই এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী পরবর্তী কোনো সিদ্ধান্তের আগ পর্যন্ত সেতুতে কোনো মোটরসাইকেল চলতে দেয়া হবে না। এদিকে গতকাল সেতু চালুর প্রথম দিনে দর্শনার্থী ও যাত্রীদের মধ্যে দেখা গেছে নিয়ম ভাঙার হিড়িক। সেতু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও অনেককেই মাঝ সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলতে দেখা গেছে। দেখা গেছে সোশ্যালমিডিয়ার জন্য ভিডিও বানাতেও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম