ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  9:50 PM

news image

ছবি : সংগৃহীত

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এর ফলে এই অঞ্চলে শিল্পায়ন হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৭ জুন) দুপুরে একটি অনুষ্ঠানে সরকারি বাসভবন গণবভন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত ছিল। আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি। এর ফলে এই অঞ্চলে শিল্পায়ন হবে। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সম্প্রতি সিলেট-সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ, সমস্যা আসবে। তা মোকাবেলা করেই আমাদের চলতে হবে। এসময় বন্যার্তদের সহযোগিতায় যারা অনুদান দিয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষি উৎপাদনে জোর দিচ্ছে সরকার। এসময় অর্থনৈতিক উন্নয়নে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে। অনুষ্ঠানে বন্যা দুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৪ কোটি ৪১ লাখ টাকা অনুদান দিয়েছে ৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম