ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক নিহত, নিখোঁজ ১

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  4:48 PM

news image

পদ্মা নদীর শরীয়তপুর টার্নিংয়ে যাত্রীবাহী দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামে দুটির ফেরি মধ্যে এ সংঘর্ষে এক গাড়ির চালক মারা গেছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। এ তথ্য নিশ্চিত করেন কবি সুফিয়া কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান। অল্পের জন্য বহু যাত্রীর প্রাণ রক্ষা পায়। দুই ফেরিই গন্তব্যের দুই পাড়ের ঘাটে নোঙর করতে সমর্থ হয়েছে বলেও জানান তিনি।

শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটের শরীয়তপুরের জাজিরার কাছে মধ্যরাত ৩টার দিকে যাত্রীবাহী ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড বেগে এ সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় ফেরি দুটির একাংশ। এতে সুফিয়া কামাল ফেরির এক গাড়ি চালক মারা যান। দুই ফেরিরই অন্তত ১০ জন আহত হন। দুমড়ে মুচড়ে গেছে বেগম রোকেয়ায় থাকা ৫টি গাড়ি। এক চালক পদ্মায় ছিটকে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন। বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, দুর্ঘটনার পরে দুই ফেরিই গন্তব্যের দুই পাড়ের ঘাটে নোঙর করতে সমর্থ হয়েছে। ফেরি সুফিযা কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান, নদীতে প্রচণ্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে যাত্রীরা জানিয়েছেন অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে এ রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনা কবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম