ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোর নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৪,  8:29 PM

news image

রাজশাহীর পোবা উপজেলার পদ্মায় গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল তাদের উদ্ধারে নামে। এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেছেন নিখোঁজ কিশোরদের স্বজনরা; কান্নায় ভেঙে পড়েছেন তারা। তবে এখনো নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান স্থানীয়রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম