ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পদত্যাগ করলেন পুতিনের বিশেষ সহকারী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২২,  5:48 PM

news image

ইউক্রেনে সেনা অভিযান সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। সেনা অভিযানের এক মাসের মাথায় ক্রেমলিনের সাথে সম্পর্ক ছিন্নকারী প্রথম সিনিয়র কর্মকর্তা চুবাইস। একই সাথে তিনি রাশিয়াও ছেড়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন চুবাইস। তবে তিনি এখন কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কেউ। প্রসঙ্গত, ৯০ এর দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সময় আমূল অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন ভূমিকা রাখার কারণে রাশিয়ায় বিতর্কিত ছিলেন চুবাইস। পরে পুতিনের অধীনে বড় বড় রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনা এবং রাজনৈতিক দায়িত্ব পালন করেন চুবাইস। সম্প্রতি তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্রেমলিনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম