ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পদত্যাগ করলেন কোচ মাচেরানো

#

স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৬,  5:18 PM

news image

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন লিওনেল মেসিদের কোচিং করানো ইন্টার মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাচেরানো। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা। ক্লাব জানিয়েছে, সাময়িকভাবে স্পোর্টিং ডিরেক্টর গুইলার্মো হোয়োস দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি চিফ সকার অফিসার আলবার্তো মারেরো স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নেবেন। এক বিবৃতিতে মাচেরানো বলেন, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মিয়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব, স্টাফ এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানাই তাদের কারণেই আমরা অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করতে পেরেছি। ২০২৫ মৌসুমের আগে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাচেরানো তার প্রথম ক্লাব কোচিং ক্যারিয়ারেই দলকে এমএলএস কাপ জেতান। এর আগে তিনি আর্জেন্টিনার যুব জাতীয় দলগুলোর কোচ ছিলেন। খেলোয়াড় হিসেবে তিনি লিওনেল মেসির সতীর্থ ছিলেন বার্সেলোনায়। এছাড়া জর্দি আলবা এবং সার্জিও বুসকেটসের সঙ্গেও খেলেছেন। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিয়ামি (৩ জয়, ১ হার, ৩ ড্র)। সম্প্রতি তারা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে।সব প্রতিযোগিতা মিলিয়ে মাসচেরানো ৬৭ ম্যাচে ৩৮ জয়, ১৪ হার ও ১৫ ড্রয়ের রেকর্ড রেখে ক্লাব ছাড়লেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম