ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

পদত্যাগপত্র জমা দিলেন এমপি হারুন

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  6:16 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ সংসদে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর মধ্যদিয়ে বিএনপির দলীয় সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো। এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ। পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ সংসদের বাইরে এসে জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি। গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার সকালে সশরীরে এসে পদত্যাগপত্র জমা দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম