ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পটুয়াখালীতে ডাকাত দলের সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  4:39 PM

news image

পটুয়াখালী-ডিএমপিসহ বিভিন্ন থানায় হাফ ডজন মামলার পলাতক আসামি ডাকাত দলের সদস্য ওমর ফারুক প্যাদা (৩৩) কে গ্রেফতার কেরেছে সদর থানা পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর দক্ষিণ বাদুরা গ্রামের আনোয়ার হোসেন প্যাদার পুত্র গ্রেফতার ওমর ফারুক ডাকাত সদস্য। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতার আসামি ওমর ফারুক প্যাদার বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানা, ডিএমপি ওয়ারী থানা, টাঙ্গাইল সদর থানা ও বিএমপি বন্দর থানায় মামলা রয়েছে। এছাড়া দু'টি মামলায় সে মুলতবি পরোয়ানাভুক্ত আসামি। ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে আসছিল। বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম