ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পটুয়াখালীতে জমি অধিগ্রহন বন্ধের দাবীতে রাস্তায় কৃষকরা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  7:59 PM

news image

পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা মৌজার সর্বস্তরের জনগন ১৬ ফেব্রুয়ারী বেলা ১১টার সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের উত্তরপাশে রাস্তায় জমিঅধিগ্রহণ বন্ধের দাবীতে মানববন্ধন করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক জলিশা মৌজায় জমিঅধিগ্রহণ বন্ধের দাবীতে জলিশা এলাকার গরীব, অসহায় ও কৃষকদের নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শাহ-আলম,সাবেক ইউপি সদস্য মশিউর রহমান (শহিদ), মাও: সৈয়দ ছগির আহম্মেদ, সৈয়দ আতিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন,

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রীরামপুর ও জলিশা মৌজার জমি অধিগ্রহণের বিষয় অর্থের পার্থক্য রয়েছে। তাছাড়া অধিগ্রহণের পূর্বে জমি দাতাদের সাথে যোগ্যতা অনুযায়ী চাকুরীর আশ্বাস দিয়েছেন কিন্তু চাকুরী তো দূরের কথা জমি অধিগ্রহণের টাকা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে।তারা প্রকল্প পরিচালককে দোষারোপ করে বলেন, তিনি উৎকোচের মাধ্যমে জলিশা মৌজার জমির চেয়ে শ্রীরামপুর মৌজার জমি তিনগুন বেশী দাম দিয়েছে। এ সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে ৪ দিনের সময় বেধে দিয়েছে উক্ত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন বলে হুশিয়ারী দিয়েছেন।  উল্লেখ্য যে, পবিপ্রবিতে জলিশা মৌজার ১৯.৬৫ একর জমি বর্তমানে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাহী প্রকৌশলী ও জমিঅধিগ্রহণের প্রকল্প পরিচালক মো: আমির হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, অধিগ্রহণের বিষয়টি সরকারি বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম