ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পটুয়াখালী-৪, ছোট ভাইয়ের জন্য নৌকা'য় ভোট চাইলেন ফ্রেশ গ্রুপের চেয়ারম্যান

#

০৩ জানুয়ারি, ২০২৪,  2:49 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কায় ভোট চাইলেন ফ্রেশ গ্রুপের চেয়ারম্যান ও শাহজালাল ইসলামি ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান সিআইপি। মঙ্গলবার (০২ জানুয়ারী) শেষ বিকেলে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ছোট ভাই অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানের জন্য নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মান। আজ তার কন্যা তা বাস্তবায়ন করেছেন। উন্নয়নের মহাসড়কে যুক্ত হচ্ছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা। পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করে এই জনপদের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন। আমরাও চাচ্ছি এখানকার মানুষ আরও সমৃদ্ধ হোক। তাই বেসরকারিভাবে আমরা নিজেরা বিনিয়োগ করে এখানে অনেক উন্নয়ন করেছি। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে সরকারকে যেভাবে পাশে পাবেন, সেভাবে আমাদের পরিবারকেও পাশে পাবেন। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ প্রমূখ।  এসময় হাজার হাজার জনতার ঢল নামে। কানায় কানায় ভরে যায় খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ।  পথসভায়  বক্তারা দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম