ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে

#

নিজস্ব প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২২,  9:22 PM

news image

এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। শনিবার (২২ অক্টোরব) ভোর ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলিয়াস। কয়েক দিন ধরেই জেলায় তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যা হলেই ঠান্ডা অনুভূত হওয়ায় অনেকেই শীতের কাপড় পরে বের হচ্ছেন। রাতে শীত বাড়ায় লেপ-কম্বল বের করে ব্যবহার করতে শুরু করেছেন অনেকে। ভোরে কুয়াশা না থাকলেও বেশ শীত অনুভূত হচ্ছে।  স্থানীয়রা জানায়, হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে পঞ্চগড়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে থাকে প্রচণ্ড ঠান্ডা।  পর্যটক সেবা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল ও রেস্তোরাঁর মালিকরা জানায়, শীত পড়তে শুরু করেছে। শীত মানেই এ অঞ্চলে পর্যটনের সময়। প্রচুর পর্যটকের সমাগম ঘটে থাকে এ সময়ে। কয়েক দিন ধরেই আবাসিকে প্রচুর পর্যটক থাকছে। অনেকেই আসার জন্য হোটেল বুকিং দিচ্ছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম